ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

চুরির অপবাদে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১২:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১২:৫২:৪৪ অপরাহ্ন
চুরির অপবাদে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে মোবাইল চুরির অপবাদ দিয়ে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর ও কান ধরে পুরো বাজারে ঘোরানোর একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও রাতে ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, কিছু ব্যক্তি বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে মারধর ও গালিগালাজ করছেন। কয়েকজন তাকে কিলঘুসি মেরে এবং লাঠি দিয়ে আঘাত করে পুরো বাজারে ঘুরিয়েছেন। তারা বৃদ্ধকে “চোর” বলে অপমানও করেছেন।

এ বিষয়ে বাজারের এক ব্যবসায়ী ইব্রাহিম জানান, রোববার সকাল ১০টার দিকে এক ক্রেতার মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে বাজারের লোকজন বৃদ্ধকে আটক করে শাস্তি দেন। পরে তাকে কান ধরে পুরো বাজারে ঘোরানো হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, “ঘটনার ভিডিও এখনও দেখিনি। থানায় এ বিষয়ে কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এ ধরনের আচরণকে অমানবিক ও অপমানজনক বলে উল্লেখ করেছেন অনেকে।

এ ধরনের ঘটনা সামাজিক শৃঙ্খলা এবং ন্যায়বিচারের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী