ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সাত কলেজের শিক্ষার্থীদের ছয় দফা, ৪ ঘণ্টার আল্টিমেটাম

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১২:৫৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১২:৫৯:২৬ অপরাহ্ন
সাত কলেজের শিক্ষার্থীদের ছয় দফা, ৪ ঘণ্টার আল্টিমেটাম
সাত কলেজ শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে চার ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেন।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা চাইতে হবে এবং প্রো-ভিসিকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি, সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ২৪ ঘণ্টার মধ্যে প্রণয়ন করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের নারী শিক্ষার্থীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করেছে, তাদের বিচার করতে হবে।

তারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক চূড়ান্তভাবে অবসান ঘটিয়ে আমাদের জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে। এছাড়া, শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করতে হবে।”

এর আগে, রোববার রাতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে নীলক্ষেত এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে বিজিবি মোতায়েন করা হয় এবং ভোররাতে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা