ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

সাকিবকে ছাড়িয়ে বিপিএলে তাসকিনের রেকর্ড

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০১:২১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০১:২১:১৫ অপরাহ্ন
সাকিবকে ছাড়িয়ে বিপিএলে তাসকিনের রেকর্ড
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ তাসকিন আহমেদ এক অনন্য রেকর্ড গড়েছেন। তিনি ইতিমধ্যে ২৪ উইকেট শিকার করেছেন, যা এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকার করার নতুন রেকর্ড। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে তিনি এই কীর্তি গড়েন। এর মাধ্যমে তিনি ২৩ উইকেট শিকার করা সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান।

সাকিব আল হাসান ২০১৯ সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট শিকার করেছিলেন। তাসকিনের জন্য এটি একটি বড় মাইলফলক, কারণ তিনি ২২ উইকেট নিয়ে কেভন কুপারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিলেন, কুপার ২০১৬ সালে চিটাগাং কিংসের হয়ে ৯ ম্যাচে এই পরিমাণ উইকেট নিয়েছিলেন।

ম্যাচে মাঠে নামার আগে তাসকিন শিকার করেছিলেন ২২ উইকেট, আর রাইডার্সের বিপক্ষে টেইলরকে আউট করে সাকিবকে ছুঁয়ে ফেলেন, পরে রাকিবুল হাসানকে এলবিডব্লু করে তাকে ছাড়িয়ে যান।

বিপিএলে তার শুরুটা ছিল দুর্দান্ত। ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেট নিয়ে তার পথচলা শুরু হলেও, মাঝে কিছু ম্যাচে উইকেট না পেলেও, সবশেষ টানা চার ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন, যা তার ধারাবাহিকতা ও ধারালো বোলিং দক্ষতার প্রমাণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম