ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করব: অমিত শাহ

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০১:৫৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০১:৫৫:৩০ অপরাহ্ন
দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করব: অমিত শাহ
ভারতের রাজধানী দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তীব্র রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আম আদমি পার্টি (আপ) এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর মধ্যে, এবং ফলাফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি।

নির্বাচনী প্রচারে অংশ নিয়ে, বিজেপি নেতা এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি শহরকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের হাত থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি রোববার (২৬ জানুয়ারি) দিল্লির নরেলা বিধানসভা এলাকায় এক জনসভায় এই বক্তব্য দেন।

অমিত শাহ অভিযোগ করেন, আম আদমি পার্টি (আপ) ভোটের জন্য অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, এবং দলটিকে ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’ বলে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, কেজরিওয়ালের সরকার গত ১০ বছরে দিল্লির অবস্থা খারাপ করেছে— নোংরা পানি সরবরাহ, জলাবদ্ধতা, এবং স্কুল-হাসপাতালের দুরবস্থার জন্য।

অমিত শাহ দাবি করেন, আম আদমি পার্টির সাবেক শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া মদের দোকান চালু করে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছেন এবং বিপুল অর্থ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন।

বিজেপি নেতার মতে, যদি তাদের সরকার গঠন হয়, তবে দিল্লি শহরকে অবৈধ অভিবাসী মুক্ত করার পাশাপাশি রাজধানীর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, “আপনারা বিজেপিকে জেতান, আমরা দুই বছরের মধ্যে দিল্লিকে অবৈধ অভিবাসী মুক্ত করব এবং রাজধানীর উন্নয়ন নিশ্চিত করব।”

অন্যদিকে, আম আদমি পার্টি বিজেপির এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি, এবং ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি। নির্বাচনের ফল দিল্লির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার