ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০২:০৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০২:০৭:৫৫ অপরাহ্ন
হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস এবং ফ্রান্সের মধ্যস্থতায় ৬০ দিনের এক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হিজবুল্লাহ, যার মেয়াদ শেষ হয়েছিল ২৬ জানুয়ারি (রোববার)। এরপর, হোয়াইট হাউস নতুন করে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়। সোমবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয় যে, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চুক্তি ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়াও, লেবানন এবং ইসরায়েলের বন্দীদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরুর কথা জানানো হয়েছে।

এদিকে, লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে, লেবানন নিশ্চিত করেছে যে তারা এই বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে।

তবে, রোববার (২৬ জানুয়ারি) যুদ্ধবিরতির শেষ দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের হামলায় ২২ জন নিহত হয়েছেন। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী যখন দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ করছিল, তখন লেবাননের হাজারো নাগরিক সেনাবাহিনীর আদেশ অমান্য করে নিজেদের বাড়িতে ফিরতে চেষ্টা করছিল। সেসময়, ইসরায়েলি সেনারা তাদের ওপর হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করেছে।

নিহতদের মধ্যে লেবাননের যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক বাহিনীর এক সেনাও ছিলেন। তারা অভিযোগ করেছে যে, ইসরায়েল তাদের সেনা প্রত্যাহারে বিলম্ব করেছে, যার ফলে এই হামলা সংঘটিত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা