ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

সুনামগঞ্জে আইফোনের জন্যই মা-ছেলেকে খুন

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০২:১৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০২:১৩:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জে আইফোনের জন্যই মা-ছেলেকে খুন
আইফোন ও টাকার জন্য মা-ছেলেকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন।তবে এ ঘটনায় এরমধ্যে প্রধান আসামিকে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হলেও ঘাতকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। সে কুরবান নগরের আলহেরা মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত (২৯ অক্টোবর) মঙ্গলবার ভোরে পৌর শহরের হাসন নগর এলাকায় নিজ বসতভিটায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। এ হত্যাকাণ্ডের ঘটনা রহস্য খুঁজে বের করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ধার করে। মূলত মিনহাজের আইফোন ও তাদের ঘরে থাকা টাকা চুরির সময় মিনহাজের ঘুম ভেঙে যায়। এ সময় ঘাতক ও তার বন্ধু পাশের রুমে মাছ কাটার বটি দিয়ে মিনহাজকে আঘাত করে। একপর্যায়ে সে চিৎকার দিলে পাশের রুমে থাকা তার মা দৌড়ে আসলে তাকেও ঘাতকরা বটি দিয়ে আঘাত করে খুন করে এবং আইফোন নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, প্রায় ১৫ দিন আগে পৌর শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন-১১ চুরি ও তাদের ঘরে তারা টাকা লুট পরিকল্পনা করে। মূলত আইফোন ও টাকার জন্য এ হত্যাকাণ্ড ঘটে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী