ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সাবেক ডেপুটি গভর্নরকে নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০২:১২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০২:১২:৩৬ অপরাহ্ন
সাবেক ডেপুটি গভর্নরকে নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর) এর তিনটি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ এবং বিদেশি মুদ্রা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রায় ছয় ঘণ্টার অভিযান শেষে দুদকের সাত সদস্যের দল লকারগুলো খুলে।

লকারগুলো থেকে উদ্ধার হয়েছে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ, এবং ৭০ লাখ টাকার এফডিআর। দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এস কে সুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বাংলাদেশের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন। তিনি বলেন, "এস কে সুর ব্যাংকের রক্ষক হিসেবে দায়িত্ব পালন না করে, ভক্ষকের ভূমিকায় ছিলেন।" অধ্যাপক আসিফ নজরুল আরও উল্লেখ করেন, লকারে পাওয়া সামগ্রী—৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৭০ লাখ টাকার এফডিআর এবং প্রায় ১ কেজি সোনার অলংকার—যার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, পুরো তদন্ত শেষে আরও অনেক কিছু উদ্ধার হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা