ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বিএনপি-ইসলামী আন্দোলনের বৈঠক, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০২:৩৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০২:৩৭:০১ অপরাহ্ন
বিএনপি-ইসলামী আন্দোলনের বৈঠক, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এবং বিএনপির গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশকে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত করে স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠন করতে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ভোটাধিকারসহ মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ার কথাও বলা হয়েছে।

এছাড়া, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি একত্রিতভাবে দেশ পুনর্গঠনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা একে অপরের বিরুদ্ধে আঘাত করবে না এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখবে, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে।

সবশেষে, ইসলামী শরিয়াহবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোন কথা বলা হবে না বলে উল্লেখ করা হয়েছে। প্রশাসনে বর্তমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে