ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

‘আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলব না’

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০২:৫৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০২:৫৫:০৭ অপরাহ্ন
‘আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলব না’
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর পরীমণি সংবাদমাধ্যমে তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, "শুরু থেকেই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, এখনও আছি। আইনের ওপর বিশ্বাস ছিল। আপনারা সবাই আমাকে সাপোর্ট করেছেন, সেটা দেখে আমার দুঃখ ঘুচে গেছে। সবাইকে ধন্যবাদ।" তিনি পাল্টা মামলার বিষয়ে বলেন, এটি পরিষ্কার যে, তাকে দমানোর জন্য এটি করা হয়েছে এবং তিনি আশা করেন, তিনি ন্যায়বিচার পাবেন।

নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কোনও গোষ্ঠী যদি আমার কাজে বাধা তৈরি করে তাহলে বলার কিছু নেই। তবে আমি তখনও আবার বলব। কী করব বলুন, কখনোই অন্যায় দেখে চুপ থাকিনি। আগামীতেও থাকব না। আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলব না। বাকিদের মতো চুপ করে থাকতে পারি না।’

এদিন পরীমণি সকাল ১০টার দিকে আদালতে উপস্থিত হন। তার আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক আদালতের ডিগনিটি রক্ষা করার আহ্বান জানান। পরবর্তীতে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর হয়।

এছাড়া, গত বছরের একটি তদন্ত প্রতিবেদনে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা