ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

সাগরে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, পড়ল রাশিয়া–জাপানের মাঝে

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০২:১৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০২:১৩:১৪ অপরাহ্ন
সাগরে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, পড়ল রাশিয়া–জাপানের মাঝে
উত্তর কোরিয়া একটি নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার সকালে দেশের পূর্ব উপকূলের সাগরে এই ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ে, যা রাশিয়া ও জাপানের মাঝামাঝি স্থান। দক্ষিণ কোরিয়া ও জাপান উভয়েই এই তথ্য নিশ্চিত করেছে।

সিউল জানিয়েছে যে, উত্তর কোরিয়া একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। আজ সকালে স্থানীয় সময় ৭টা ১০ মিনিটে পিয়ংইয়ংয়ের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে বলা হয়, সকালে ৮টা ৩৭ মিনিটে এটি সাগরে পড়েছে।

জাপান সরকারের তথ্য মতে, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপের ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পশ্চিমে পড়ে। এটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে রাশিয়ার উপকূলে অবস্থান করছে। 

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের কারণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেছেন, এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় জাপান, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি হুমকি।

সর্বশেষ ডিসেম্বরে, উত্তর কোরিয়া একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা ১৫ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম বলে মনে করা হয়। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল