ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন পুলিশকে মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান সরকার গঠনের অনুমতিপত্র নিতে ১ ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয় চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ বিশ্ব মা দিবস আজ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রীর পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ১৮ লাখ টাকায় পাসের চুক্তি, ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত ৬ জনের দেহে হান্টাভাইরাস, মহামারি নিয়ে ডব্লিউএইচওর বক্তব্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের পুরস্কার পেলেন মাহবুবুল খালিদ

বিজয় থালাপাতির শেষ সিনেমা ‘জন নায়ক’

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:৩৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:৩৩:৪২ অপরাহ্ন
বিজয় থালাপাতির শেষ সিনেমা ‘জন নায়ক’
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয় থালাপাতি শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানালেন, মুক্তি প্রতীক্ষিত ‘জন নায়ক’ সিনেমাই তার অভিনীত শেষ সিনেমা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘জন নায়ক’ বিজয়ের ৬৯তম সিনেমা। এই সিনেমায় তিনি একজন রাজনীতিবিদ চরিত্রে অভিনয় করছেন। রাজনীতি নির্ভর এই সিনেমায় অভিনয় করতে গিয়ে বিজয়ের মনে হয়েছে, মানুষের জন্য কাজ করা উচিত, আর সেই ভাবনা থেকেই তিনি শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নেন। তার ঘোষণায়, ‘জন নায়ক’ হবে তার ক্যারিয়ারের শেষ সিনেমা।

এছাড়া, বিজয় ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এ লক্ষ্যে প্রায় ২০০ কর্মী নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং অভিনয় ছাড়ার পর সেই দলেই পুরো মনোযোগ দিতে চান।

থালাপাতি বিজয় ভারতীয় চলচ্চিত্রে অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তিনি সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন। ক্যারিয়ারে তিনি ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

কমেন্ট বক্স
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন