ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ট্যাঙ্কার বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৬

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:৪৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:৪৪:০৭ অপরাহ্ন
ট্যাঙ্কার বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৬
পাকিস্তানের মুলতানের হামিদপুর কানোরা এলাকায় একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণের ফলে অন্তত ৬ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ভয়াবহ আগুনের সৃষ্টি হয়।

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিলো যে, ট্যাঙ্কারটি মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়, এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ট্যাঙ্কার বিস্ফোরণে পাঁচ জন নিহত হন। পরবর্তীতে আহত একজন মারা যান। নিহতদের মধ্যে দুই নারী ও একটি মেয়ে শিশু রয়েছে। মুলতানের পুলিশ কর্মকর্তা সিদ্দিক বলেন, ভয়াবহ আগুনের ফলে একাধিক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং গবাদিপশুও পুড়ে মারা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই বিস্ফোরণের ফলে আশেপাশের ২০টি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ধ্বংস হয়ে গেছে, আর ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম