ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৬ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৫:১৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৫:১৬:৪৫ অপরাহ্ন
সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৬ দিনের রিমান্ডে
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে হকার সাগর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে রোববার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে ডা. এনামুরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। তিনি দাবি করেন, “ডা. এনামুর গত সংসদ নির্বাচনের পর দলীয় কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন এবং সাভারে অবস্থান করছিলেন। মিরপুর হত্যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, “ডা. এনামুর রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিয়ে আলোচনায় আসেন। কিন্তু পরবর্তীতে তার ভূমিকা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। এমন কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।”

আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ডা. এনামুর বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহতদের আমি বিনামূল্যে চিকিৎসা দিয়েছি। মিরপুর হত্যার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। নির্বাচনের পর থেকে আমি হাসপাতালে ব্যস্ত ছিলাম।”

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া হকার মো. সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার চার মাস পর, নিহতের স্ত্রী বিউটি আক্তার মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এজাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়। ডা. এনামুর ছিলেন মামলার ৩০ নম্বর আসামি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী