ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

নিজ বাড়িতে ফিরছেন গাজাবাসী, চোখে-মুখে প্রশান্তি

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৫:১৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৫:১৯:১০ অপরাহ্ন
নিজ বাড়িতে ফিরছেন গাজাবাসী, চোখে-মুখে প্রশান্তি
ফিলিস্তিনের বাস্তুচ্যুত জনগণ দীর্ঘ ১৫ মাস পর উত্তর গাজায় নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। হামাসের পক্ষ থেকে আরও ছয় জিম্মিকে মুক্তির নিশ্চয়তা দেওয়ার পর ইসরায়েল এ অনুমতি দেয়।

সোমবার (২৭ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (২৫ জানুয়ারি) হামাস যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফায় চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়। এর বিনিময়ে ২০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে ইসরায়েল হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং গাজার বাসিন্দাদের উত্তর দিকে ফেরার অনুমতি স্থগিত রাখে।

রোববার হামাস আরও ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রতিশ্রুতি দিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী সোমবার থেকে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার অনুমতির ঘোষণা দেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে ফিলিস্তিনিরা পায়ে হেঁটে আল-রশিদ করিডোর এবং সকাল ৯টা থেকে যানবাহনে সালাহ আল-দিন করিডোর ব্যবহার করে উত্তর গাজায় ফিরতে পারছেন। ইতোমধ্যে বহু ফিলিস্তিনি এসব করিডোর অতিক্রম করে নিজেদের ঘরে ফিরেছেন।

নেটজারিম করিডোরের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিরা ইসরায়েলের ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন। তারা দিনটিকে ‘ঐতিহাসিক’ এবং ‘বিজয়ের দিন’ বলে অভিহিত করেন। একজন ফিলিস্তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, “আমি আমার ঘর পুনর্নির্মাণ শুরু করব। আমরা ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে সব কিছু তৈরি করব।”

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাছে দিনটি যুদ্ধবিরতির ঘোষণার মতোই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য নতুন করে শুরু করার প্রতীক।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ