ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সপ্তম দফায় বেলারুশের প্রেসিডেন্ট হলেন লুকাশেঙ্কো

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৬:০২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৬:০২:৪৬ অপরাহ্ন
সপ্তম দফায় বেলারুশের প্রেসিডেন্ট হলেন লুকাশেঙ্কো
আলেকজান্ডার লুকাশেঙ্কো সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক ফলাফল অনুযায়ী, লুকাশেঙ্কো ৮৬.৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে, আগের মতোই এবারের নির্বাচনও ছিল বিতর্কিত। লুকাশেঙ্কোর চার প্রতিদ্বন্দ্বী সবাই তার দীর্ঘ ৩০ বছরের শাসনের প্রশংসক এবং অনুগত হিসেবে পরিচিত।

১৯৯৪ সাল থেকে লুকাশেঙ্কো প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। তবে পশ্চিমা দেশগুলো এবং মানবাধিকার সংস্থাগুলো এসব নির্বাচনকে বারবার ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছে।

লুকাশেঙ্কোর বিজয়ের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “আপনার এই বিজয় বেলারুশের রাষ্ট্রনীতির প্রতি জনসাধারণের অব্যাহত সমর্থনের প্রমাণ।”

ইউক্রেন যুদ্ধের কারণে লুকাশেঙ্কো ও পুতিনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র এখন বেলারুশে মোতায়েন রয়েছে, যা লুকাশেঙ্কোর ক্ষমতাকে রাশিয়ার জন্য আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা