ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০২:২৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০২:২৮:৩২ অপরাহ্ন
জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
জামালপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী আহসান হাবীবকে (২৬) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আহসান হাবীব ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার মৃত আজাহার আলীর ছেলে ও নিহত স্ত্রী তিথি বেগম দেওয়ানগঞ্জের চিকাজানী গ্রামের মো. এনু শেখের মেয়ে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের এপ্রিল মাসের ১২ তারিখে যৌতুকের দাবিতে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে মারধর করে ও এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এই ঘটনায় তিথি বেগমের মামা আব্বাস আলী ফরাজী পরের দিন ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। আদালতে হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি আহসান হাবীবকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মো. এনায়েত হোসেন বলেন, তিথি বেগম হত্যার ঘটনায় আসামি আহসান হাবীব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি আহসান হাবীবকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ