ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

৬০ বছর হতে চলল কিন্তু আমি দেখতে এখনো ৩০: শাহরুখ খান

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৬:২০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৬:২০:০৯ অপরাহ্ন
৬০ বছর হতে চলল কিন্তু আমি দেখতে এখনো ৩০: শাহরুখ খান
বলিউড তারকা শাহরুখ খান আবারও ভক্তদের মুগ্ধ করেছেন তাঁর রসিকতা ও বক্তব্যের জাদু দিয়ে। গতকাল রোববার দুবাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি যেমন হাসি-ঠাট্টায় ভক্তদের মাতিয়ে তুলেছেন, তেমনি তাঁর নতুন সিনেমা নিয়ে কিছু আকর্ষণীয় তথ্যও শেয়ার করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

চলতি বছরের ২ নভেম্বর ৬০ বছরে পা দেবেন শাহরুখ খান। তবে তাঁর কথায়, বয়স যেন তাঁর জন্য কেবল একটি সংখ্যা। অনুষ্ঠান চলাকালীন শাহরুখ মজা করে বলেন, "চলতি বছর আমার বয়স হবে ৬০। কিন্তু কে বলবে! আমি এখনও দেখতে ৩০-এর মতো। কিছু বিষয় ভুলে থাকতে হয়।" তাঁর এই মন্তব্যে মুহূর্তেই পুরো আসর করতালিতে ভরে ওঠে।

অনুষ্ঠানে তিনি তাঁর আসন্ন সিনেমা ‘দ্য কিং’ সম্পর্কে বিস্তারিত জানান। ভক্তদের প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, সিনেমার নাম তাঁর জনপ্রিয় উপাধি ‘কিং খান’-এর সঙ্গে যুক্ত। সিনেমাটি পরিচালনা করছেন ‘পাঠান’-এর নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। এই খবরটি তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

শাহরুখ জানান, "ছবিটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে এবং কাজ চলছে পুরোদমে। সিদ্ধার্থ আনন্দ খুবই দারুণ একজন পরিচালক। আমি নিশ্চিত, এই ছবিটি ‘পাঠান’-এর মতোই সবার মন জয় করবে। আপনারা অনেক মজা পাবেন।"

তিনি আরও বলেন, "আমি কঠোর পরিশ্রম করছি এবং পুরো টিমও সমানভাবে পরিশ্রম করছে। আমরা সবাই চাচ্ছি, একটি ভালো ছবি উপহার দিতে, যা আপনাদের আনন্দ দেবে।"

‘দ্য কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর মেয়ে সুহানা খান। খলচরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। শাহরুখের এই বক্তব্য আর সিনেমাটি নিয়ে তাঁর আত্মবিশ্বাস ভক্তদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা