ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

চাকরি হারালেন ট্রাম্পকে নিয়ে তদন্ত করা কর্মকর্তারা

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৯:৫৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৯:৫৮:১৫ পূর্বাহ্ন
চাকরি হারালেন ট্রাম্পকে নিয়ে তদন্ত করা কর্মকর্তারা
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে যুক্ত থাকা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে আমেরিকার বিচার বিভাগ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই কর্মকর্তারা ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি ফৌজদারি মামলার তদন্তে কাজ করছিলেন। বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের অধীনে পরিচালিত এই তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নীতিমালা বাস্তবায়নে তাদের আর বিশ্বাস করা সম্ভব নয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিচার বিভাগের পক্ষ থেকে সোমবার এক ডজনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। তারা ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দেওয়া এবং সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে দুটি মামলায় তদন্ত করছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগপ্রাপ্ত জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলো পরিচালনা করছিলেন। তবে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই জ্যাক স্মিথ পদত্যাগ করেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে করা ফৌজদারি মামলাগুলো খারিজ হয়ে যায়।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল