ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

অবশেষে ট্রাম্পের শর্তে রাজি কলম্বিয়া

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১০:০৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১০:০৮:১১ পূর্বাহ্ন
অবশেষে ট্রাম্পের শর্তে রাজি কলম্বিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠাতে কঠোর নীতি গ্রহণ করেছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ায় ফেরত পাঠানোর জন্য দুটি সামরিক বিমান পাঠানো হলে, কলম্বিয়া ওই বিমান অবতরণে বাধা দেয়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিলে পরিস্থিতি পাল্টে যায়।

সিএনএন নিউজের প্রতিবেদনে জানানো হয়, অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রহণে সম্মত হয়েছে কলম্বিয়া। এমনকি যুক্তরাষ্ট্র সামরিক বিমানে করে তাদের ফেরত পাঠালেও কলম্বিয়া আপত্তি করবে না বলে জানিয়েছে। এই সমঝোতার পর যুক্তরাষ্ট্র কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে।

ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "কলম্বিয়ার সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং তা এক সপ্তাহের মধ্যে ৫০ শতাংশে উন্নীত হবে। এছাড়া কলম্বিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে এবং ভিসা দেওয়া বন্ধ থাকবে।"

ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের হুমকির জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন এবং প্রয়োজনে তা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলেন।

এরপর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে, কলম্বিয়ার শরণার্থীদের গ্রহণ না করা পর্যন্ত দেশটির নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিত থাকবে। এই পদক্ষেপ বোগোটায় অবস্থিত মার্কিন দূতাবাসকেও জানানো হয়।

শেষ পর্যন্ত, যুক্তরাষ্ট্রের চাপের মুখে কলম্বিয়া সমস্ত শর্ত মেনে নেয় এবং শরণার্থীদের ফেরত নিতে রাজি হয়।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ