ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চীনা নারীদের আমেরিকায় সন্তান জন্মদানের ‘সুযোগ তৈরির ব্যবসা’, দম্পতির জেল

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:১২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:১২:১১ অপরাহ্ন
চীনা নারীদের আমেরিকায় সন্তান জন্মদানের ‘সুযোগ তৈরির ব্যবসা’, দম্পতির জেল
যুক্তরাষ্ট্রের আদালত চীনা অন্তঃসত্ত্বা নারীদের ভ্রমণের মাধ্যমে সে দেশে সন্তান জন্মদানের ব্যবস্থা করার অভিযোগে এক নারীকে তিন বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে এই রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ফোবি ডংকে ৪১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক আর. গ্যারি ক্লাউসনার রায় ঘোষণার পরই তাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

এর আগে, গত সেপ্টেম্বরে ফোবি ডং ও তার স্বামী মাইকেল লিউকে তাদের কোম্পানি ‘ইউএসএ হ্যাপি বেবি’র মাধ্যমে ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগ রয়েছে, এই দম্পতি চীনা নারীদের গর্ভাবস্থা গোপন রেখে যুক্তরাষ্ট্রে ভ্রমণে সাহায্য করতেন এবং সন্তান জন্ম দিয়ে শিশুদের মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি করতেন।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশটিতে জন্ম নেওয়া যেকোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়। এই নিয়ম অনেক বিদেশি নাগরিককে সন্তান জন্মের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে উৎসাহিত করেছে।

ফোবি ডং আদালতে কান্নাজড়িত কণ্ঠে জানান, চীনের এক সন্তান নীতির কারণে তার মা বাধ্য হয়ে গর্ভপাত করেছিলেন। এ অভিজ্ঞতা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম পর্যটন ব্যবসায় জড়াতে উদ্বুদ্ধ করেছিল। প্রসিকিউটরদের মতে, ডং ও তার স্বামী অন্তত ১০০ জনেরও বেশি চীনা নারীকে এভাবে সহায়তা করেছেন।

তারা আরও জানান, ডং ও তার সহযোগীরা নারীদের কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে প্রতারণার প্রশিক্ষণ দিতেন। তাদের ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হতো, যাতে গর্ভাবস্থা গোপন রাখা যায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জন্ম পর্যটনের বিরুদ্ধে অভিযান ওবামা প্রশাসন থেকেই শুরু হয়েছিল। তবে বিষয়টি ট্রাম্প প্রশাসনের সময় আরও কড়াকড়ি হয়। জন্মভিত্তিক নাগরিকত্ব নিয়ে বিতর্ক চলমান থাকলেও আদালত এখন পর্যন্ত এটি পরিবর্তন করেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা