ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আয়রন ডোম নির্মাণের ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:১৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:১৭:০৫ অপরাহ্ন
আয়রন ডোম নির্মাণের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চারটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার একটি হলো যুক্তরাষ্ট্রের জন্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ নির্মাণের নির্দেশ। দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) দক্ষিণ ফ্লোরিডার ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সমাবেশে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের সুরক্ষায় আরও শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন এবং এর জন্য তিনি ‘আয়রন ডোম’ নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন।

ডোনাল্ড ট্রাম্প সমাবেশে বলেন, “আমাদের শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। তাই আজ আমি চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করছি। এর প্রথম আদেশের অধীনে অবিলম্বে আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণের কাজ শুরু হবে। এটি আমেরিকান জনগণকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করবে।”

আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রতিরক্ষাব্যবস্থাটি মূলত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশযান ধ্বংস করতে সক্ষম। বর্তমানে আয়রন ডোম ব্যবস্থাটি ইসরায়েলে ব্যবহৃত হয় এবং এটি দ্রুতগতির প্রতিরক্ষায় বিশ্বের অন্যতম কার্যকরী প্রযুক্তি হিসেবে পরিচিত।

ট্রাম্পের এ ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা জোরদার করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও এর কার্যকারিতা ও বাস্তবায়ন নিয়ে এখনো আলোচনা চলছে, তবে সমর্থকরা আশা করছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম