ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রংপুর মেডিক্যালের অধ্যক্ষের কক্ষে তালা নিয়োগের পরদিন থেকেই বিক্ষোভ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৩:০৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৩:০৬:৩০ অপরাহ্ন
রংপুর মেডিক্যালের অধ্যক্ষের কক্ষে তালা নিয়োগের পরদিন থেকেই বিক্ষোভ
রংপুর মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের একদিন পর বিক্ষোভের ঘটনায় এবার তার কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতার ব্যানারে এই তালা লাগানো হয়।
অধ্যক্ষের কক্ষে তালা মেরে দরজায় লাগানো ব্যানারে মাহফুজার রহমানের বিরুদ্ধে অভিযোগে লেখা হয়, ‘শহীদ আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট বিকৃতির অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগী ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষক সাবেক ভাইস প্রিন্সিপাল মাহফুজার রহমানের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না।’

নতুন অধ্যক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়া মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের এই সিদ্ধান্ত আমরা মানি না। কেননা, বিগত সরকারের সুবিধাভোগী, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পৃষ্ঠপোষক সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমানের অধ্যক্ষ পদে পদায়ন মানি না। তাকে ক্যাম্পাস থেকে চলে যেতে যেতে হবে।’ অভিযোগের বিষয়ে নতুন অধ্যক্ষ মাহফুজার রহমান বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর থেকে আমাকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। ২৯ অক্টোবর এই মর্মে একটি চিঠিও দেওয়া হয়। এই চিঠি পাওয়ার পর আমি অধ্যক্ষের দায়িত্ব পালনরত অবস্থায় গতকাল বুধবার একটি পক্ষ বিক্ষোভ করে। আজ (বৃহস্পতিবার) জানতে পারি, আমার কক্ষে তালা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে আমি উপাধ্যক্ষ ছিলাম এবং আমাকে বঞ্চিত করা হয়েছে। এখন আমাকে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার পর একটি চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য অপচেষ্টা চালাচ্ছে। শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের সময় আমি যথেষ্ট সহযোগিতা করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’

উল্লেখ্য, গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা এক চিঠিতে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ (সদ্য সাবেক) শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয় সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা