ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকারকে নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে হবে: হিউম্যান রাইটস ওয়াচ

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০১:৪৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০১:৪৪:২৪ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারকে নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে হবে: হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি সতর্ক করেছে যে, এসব অব্যাহত থাকলে নির্বাচনী সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলো ব্যাহত হতে পারে।

এইচআরডব্লিউ সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি ৫০ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে, যা জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী পুরোনো নিপীড়নমূলক ভূমিকায় ফিরে গেছে, যা দেশের জন্য সংকট সৃষ্টি করতে পারে।

সংস্থাটি জানায়, পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া ফৌজদারি মামলা দায়ের করছে, ফলে যেকোনো ব্যক্তিকে যেকোনো অবস্থায় হয়রানি করার সুযোগ পাচ্ছে। এ অবস্থায় মানুষের মৌলিক অধিকার ভঙ্গের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

এইচআরডব্লিউ আরও দাবি করেছে যে, অন্তর্বর্তী সরকারকে দ্রুত গুম বিষয়ে অনুসন্ধান কমিশনের সুপারিশ অনুযায়ী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করতে হবে। পাশাপাশি, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে নতুন অধ্যাদেশ চালু করায় সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, নতুন অধ্যাদেশে পূর্বের আইনের মতোই কিছু ক্ষতিকর ধারা-উপধারা রাখা হয়েছে, যা নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকারের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করতে পারে।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন