ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০২:০৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০২:০৯:৩৯ অপরাহ্ন
চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর বিনিময়ে উত্তর গাজার বাসিন্দাদের নিজ বাড়িতে ফিরতে দেবে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের তালিকায় আরবেল ইয়েহুদ নামে একজন বেসামরিক ইসরায়েলি নারী রয়েছেন। তার মুক্তির বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। এ কারণে উত্তর গাজার বাসিন্দাদের ঘরে ফেরার অনুমতি দিতে বিলম্ব করেছে তেল আবিব।

গত শনিবার (২৫ জানুয়ারি) চার জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে আরবেল ইয়েহুদকে মুক্তি না দেওয়ায় ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে। ইসরায়েলের দাবি, চুক্তি অনুযায়ী প্রথমে বেসামরিক জিম্মিদের মুক্তি দেওয়ার কথা ছিল।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামাস ৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েল ৩০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, জিম্মি মুক্তির পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি কার্যকর রাখতে ইসরায়েল কাজ চালিয়ে যাচ্ছে।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ