ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত পাওয়া গেল মাকে

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০২:১৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০২:১৭:৫৮ অপরাহ্ন
ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত পাওয়া গেল মাকে
নরসিংদীর শেখেরচর এলাকায় দুর্বৃত্তদের হামলায় সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরী নিহত এবং তার মা আসমা বেগম গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তিথি স্থানীয় মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।

চা-পানের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পরই বাড়ির ভেতরে স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিথির বাবা মোফাজ্জল হোসেন। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করে। তিথিকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তাদের প্রতিবন্ধী শিশুকে বাথরুম থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদী সদর থানার ওসি এমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এবং জেলা গোয়েন্দা পুলিশ। ওসি জানান, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

মোফাজ্জল জানান, তাদের বাড়িটির নিচতলা ভাড়া দেয়া হয়েছে কাপড়ের দোকানের গোডাউন হিসেবে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিতীয় তলায় থাকেন। কেন এবং কারা এই হামলা চালিয়েছে তা তিনি বুঝতে পারছেন না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী