ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘বাংলাদেশি ব্লেড’ সম্বোধন করে হামজাকে বরণ শেফিল্ডের

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০২:২৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০২:২৬:৪১ অপরাহ্ন
‘বাংলাদেশি ব্লেড’ সম্বোধন করে হামজাকে বরণ শেফিল্ডের
ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী অবশেষে লেস্টার সিটি থেকে যোগ দিলেন শেফিল্ড ইউনাইটেডে। নতুন ক্লাবে তাকে স্বাগত জানাতে শেফিল্ড ইউনাইটেড সামাজিক মাধ্যমে বিশেষভাবে তার বাংলাদেশি পরিচয় তুলে ধরেছে। ক্লাবটি "বাংলাদেশি ব্লেড" ক্যাপশনসহ হামজার একটি ছবি পোস্ট করেছে এবং তাতে বাংলাদেশের পতাকার ইমোজি যুক্ত করেছে।

নতুন ক্লাবে যোগ দিয়ে হামজা চৌধুরী নিজের লক্ষ্য স্পষ্ট করেছেন। তিনি জানান, শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তার ভাষায়, "শেফিল্ড ইউনাইটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমার কাজ হবে দলের সাফল্যে অবদান রাখা।"

শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার দীর্ঘদিন ধরেই হামজার খেলার ভক্ত ছিলেন। তার প্রশংসায় কোচ বলেন, "হামজা একজন প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার। তার প্রতিশ্রুতি এবং দক্ষতা আমাদের দলে নতুন প্রাণ যোগ করবে।"

হামজা চৌধুরীর বাংলাদেশি পরিচয় নিয়ে গর্বিত শেফিল্ড ইউনাইটেডের ভক্তরাও। সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশি ফুটবলপ্রেমীরা হামজার নতুন যাত্রায় তাকে শুভকামনা জানিয়েছেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল