ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ , ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব  ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে? দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক! শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল, প্রশ্ন অর্থ উপদেষ্টার

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০২:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০২:৪২:০৯ অপরাহ্ন
মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল, প্রশ্ন অর্থ উপদেষ্টার
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, "মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল? কে দিয়েছে ঘোষণা, আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে ফাইল এলে আমরা সিদ্ধান্ত নেব, তারপর ঘোষণা দেওয়া হবে।"

তিনি আরও জানান, অর্থ মন্ত্রণালয়ে মহার্ঘ ভাতা সংক্রান্ত ফাইল এসেছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ বা ঘোষণা হয়নি।

এর আগে গত ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, "আগামী ৩০ জুনের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে।" তবে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি এখনও অনিশ্চিত বলে বোঝা যাচ্ছে।

এখন সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব