ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

গুগল ম্যাপে বদলে যাচ্ছে গালফ অব মেক্সিকোর নাম

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০২:৫৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০২:৫৫:১৯ অপরাহ্ন
গুগল ম্যাপে বদলে যাচ্ছে গালফ অব মেক্সিকোর নাম
গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাম পরিবর্তনের পর গুগলও তাদের প্ল্যাটফর্মে এই সিদ্ধান্ত প্রতিফলনের ঘোষণা দিয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে গুগল জানিয়েছে, আমেরিকার ভেতরে গুগল ম্যাপে গালফ অব মেক্সিকোর নতুন নাম গালফ অব আমেরিকা দেখানো হবে। তবে মেক্সিকোতে এই অঞ্চলের পুরোনো নাম গালফ অব মেক্সিকো বহাল থাকবে। অন্য দেশগুলোতে এই অঞ্চলের দুটি নামই দেখা যাবে— গালফ অব মেক্সিকো এবং গালফ অব আমেরিকা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারিভাবে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। তাদের মতে, মেক্সিকো এবং আমেরিকা উভয়েই গালফ অব মেক্সিকোর সমান সীমান্তভাগ উপভোগ করে। তাই এর নামের সঙ্গে "আমেরিকা" যুক্ত হওয়া উচিত।

নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, "পৃথিবীর মানুষের কাছে এই অঞ্চল চিরকাল গালফ অব মেক্সিকো নামেই পরিচিত থাকবে।" তিনি আরও ব্যঙ্গ করে বলেন, "যদি এমনভাবে নাম বদলানো চলতে থাকে, তবে উত্তর আমেরিকার নাম পরিবর্তন করে মেক্সিকান আমেরিকা রাখা উচিত। কারণ একসময় এই অঞ্চলকে এই নামেই ডাকা হতো।"

গুগল জানিয়েছে, তারা গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন বিষয়টি তাদের ম্যাপে প্রতিফলিত করবে।

গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের পাশাপাশি যুক্তরাষ্ট্র আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালি-এর নাম পরিবর্তন করে মাউন্ট ম্যাকিনলে করেছে। বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে ডেনালি নামটি ফিরিয়ে আনেন, যা স্থানীয় আদিবাসীদের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। তবে ডোনাল্ড ট্রাম্প আবারও নামটি বদলানোর উদ্যোগ নিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে