ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মিষ্টি হাসিতে শাড়িতে মোহময়ী জয়া

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৩:০২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৩:০২:০২ অপরাহ্ন
মিষ্টি হাসিতে শাড়িতে মোহময়ী জয়া
জয়া আহসান—নামটি দুই বাংলার দর্শকদের কাছে সমান প্রিয়। অভিনয় দক্ষতায় যেমন তিনি বারবার প্রশংসা কুড়িয়েছেন, তেমনি তার রূপের দ্যুতিতেও ভক্তরা মুগ্ধ।

বয়স যেন শুধুই একটি সংখ্যা। সময়ের সঙ্গে নিজের আকর্ষণীয় উপস্থিতি দিয়ে বারবার প্রমাণ করেছেন তিনি। তার অনবদ্য স্টাইল আর সৌন্দর্য যেন দিন দিন আরও ফুটে উঠছে।

সম্প্রতি নীল শাড়িতে এক মোহময়ী রূপে হাজির হলেন জয়া। সোমবার নিজের ফেসবুক পেজে শাড়ি পরা বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। নীল শাড়ির সঙ্গে কালো টিপে তার মনোমুগ্ধকর লুক দেখে ভক্তরা আবেগে ভাসছেন।

কেউ তার ছবিতে মন্তব্য করেছেন, "অপূর্ব সুন্দর", আর কেউ লিখেছেন, "আপনি আমাদের প্রিয় অভিনেত্রী। সবসময় এভাবেই মুগ্ধ করে যাবেন।"

নতুন মিউজিক্যাল ফিল্মে জয়া
সোমবার (২৭ জানুয়ারি) মুক্তি পেয়েছে জয়ার নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বাগান বিলাস’। এর আগে গত ২০ জানুয়ারি জয়া সংগীতশিল্পী প্রীতম হাসান এবং এলিটা করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন, "খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছি।"

এ ঘোষণার পর থেকেই ভক্তরা অপেক্ষা করছিলেন মিউজিক্যাল ফিল্মটির জন্য। অবশেষে তাদের সেই অপেক্ষার প্রহর শেষ হলো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা