ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আফগান মেয়েদের পাকিস্তানে পড়ার অনুমতি দিলো তালিবান

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৩:০৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৩:০৮:৩২ অপরাহ্ন
আফগান মেয়েদের পাকিস্তানে পড়ার অনুমতি দিলো তালিবান
আফগানিস্তানের তালেবান সরকার শর্তসাপেক্ষে আফগান নারীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে। তবে, এই সুযোগের জন্য নারীদের তাদের পুরুষ অভিভাবক বা মাহরামকে সঙ্গে নিয়ে যেতে হবে। পাকিস্তানে অনুষ্ঠিত প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণকারী আফগান শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক জানান, প্রায় ২১ হাজার আফগান শিক্ষার্থী পাকিস্তানের আল্লামা ইকবাল স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করেছেন, এর মধ্যে ১ হাজারেরও বেশি নারী। এই স্কলারশিপের মাধ্যমে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন (এইচইসি) ২ হাজার শিক্ষার্থীকে নির্বাচিত করবে, যার এক-তৃতীয়াংশ আসন নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

এ সিদ্ধান্ত আফগানিস্তানে নারীদের শিক্ষার ওপর আরোপিত দীর্ঘ বিধিনিষেধের মধ্যে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগান নারীদের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে যেতে নিষিদ্ধ করা হয়।

পাকিস্তানের এই উদ্যোগ আফগান নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা অর্জন করেছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিভাবকদের ভিসা প্রদান এবং তালেবানের শর্ত মেনে চলা নিশ্চিত করার জন্য তারা প্রস্তুত।

এদিকে, পাকিস্তানের ৪৭টি বিশ্ববিদ্যালয় সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৫ তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে ইসলামাবাদের কায়েদে-ই-আজম বিশ্ববিদ্যালয় শীর্ষে রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা