ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৩:৫০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৩:৫০:৩৭ অপরাহ্ন
ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাচ্ছেন। এই সাক্ষাৎটি হবে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর অন্য দেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে প্রথম সাক্ষাৎ।

প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে ইসরায়েলের দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ১ ফেব্রুয়ারি রোববার ওয়াশিংটন যাবেন নেতানিয়াহু এবং ফিরে আসবেন বৃহস্পতিবারের মধ্যে।

এদিকে, গত ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার প্রশাসন থেকে বেশ কিছু অর্থনৈতিক এবং সামরিক সহায়তা স্থগিত করলেও, ইসরায়েল ও মিসরের জন্য সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত নেতানিয়াহু গত ২৬ জানুয়ারি টুইটারে একটি বার্তা প্রকাশ করে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আপনি ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে আমাদের উভয়ের কমন শত্রুদের হামলা থেকে সুরক্ষা নিশ্চিত হবে।”

এটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা