ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

বিএনপির কমিটিতে ‘আ.লীগপন্থিরা’, বঞ্চিতদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৪:০৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৪:০৯:০৫ অপরাহ্ন
বিএনপির কমিটিতে ‘আ.লীগপন্থিরা’, বঞ্চিতদের বিক্ষোভ
মৌলভীবাজারের বিভিন্ন ইউনিটে বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী দোসরদের স্থান দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সোমবার, সদর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে আওয়ামী দোসরদের বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতা এবং তাদের অনুসারীরা।

বিক্ষোভ মিছিল শেষে জেলা সদরের চৌমোহনা এলাকায় সমাবেশ আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাজা, পৌর বিএনপি সিনিয়র নেতা মো. ইউসুফ, আমিনুর রশিদ, এইচ এম শফিক, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, গউছ উদ্দিন মেম্বার, বিএনপি নেতা হেলাল আহমদ, আব্দুল জলিল, মুহিবুর রহমান দিপলু প্রমুখ।

এদিকে, রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পর, উপজেলার টেংরা ইউনিয়নের পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা দাবি করেন, ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীদের পদ দেওয়া হয়েছে। এই অভিযোগে রাজনগরের সব ইউনিয়নের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

তৃণমূল নেতাদের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিরা বিএনপির প্রতি আনুগত্য প্রকাশ না করে বরং তাদের রাজনৈতিক পরিচয় অনুযায়ী পদ পেয়েছেন, যা দলের অভ্যন্তরীণ সমস্যা এবং বিভেদ সৃষ্টি করছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল