ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানি সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৩:১৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৩:১৪:৩৫ অপরাহ্ন
ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানি সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক
ইন্টারনেট ব্যান্ডউইথ এবং এই সংক্রান্ত পরিষেবা আমদানির মূল পরিশোধের ক্ষেত্রে  ব্যাংকগুলোকে আগের মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা করে অনুমোদন নিতে হবে না। তারা নিজেরাই যাচাইবাছাই করে এসব পেমেন্ট করতে পারবে। বুধবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।তবে এই পেমেন্ট করতে ব্যাংকগুলোকে কিছু নির্দেশনা পালন করতে হবে বলে নতুন জারি হওয়া সার্কুলারে উল্লেখ রয়েছে।

এজন্য নিম্নোক্ত নথিযুক্ত আবেদনপত্র সংগ্রহ করতে হবে ব্যাংকগুলোকে। এগুলো হলো– নির্দিষ্ট ওই পরিষেবার জন্য যথাযথ কর্তৃপক্ষের থেকে নেওয়া লাইসেন্সের কপি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে চুক্তির কপি, যে-সব ক্ষেত্রে প্রযোজ্য সেসব ক্ষেত্রে বিটিআরসি এবং অন্যান্য যথাযথ কর্তৃপক্ষের নিয়ন্ত্রক অনুমোদনের কপি, সংশ্লিষ্ট ইনভয়েসের কপি, সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমস্ত প্রযোজ্য কর বা ছাড়ের সার্টিফিকেট প্রদানের সাথে সম্পর্কিত ডকুমেন্টারি প্রমাণ, এবং ভুল বা অতিরিক্ত রেমিট্যান্সের ক্ষেত্রে প্রেরিত পরিমাণের অর্থ অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হবে মর্মে আবেদনকারী সংস্থার কাছ থেকে একটি অঙ্গীকারনামা।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ইন্টারনেট ব্যান্ডউইথ ও সংশ্লিষ্ট পরিষেবা আমদানির পেমেন্ট করতে হলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। ব্যাংকগুলো নিজেরা আমাদের প্রেসক্রাইব করা তথ্যগুলো যাচাই করে নিজেরাই পেমেন্টের সিদ্ধান্ত নিতে পারবে।এর আগের নিয়ম অনুযায়ী, এসব আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা করে অনুমোদন নিতে হতো।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা