ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

২৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১০:৩৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১০:৩৬:২১ পূর্বাহ্ন
২৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
প্রায় ২৬ ঘণ্টা পর দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস।

দাবি পূরণের আশ্বাসে মঙ্গলবার (২৮ জানুয়ারি) গভীর রাতে রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করেন। এরপর থেকে দেশের বিভিন্ন রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

যাত্রীরা জানিয়েছেন, মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় অনেকে বিষয়টি জানেননি। সে কারণে সকালে ট্রেনগুলোতে তুলনামূলকভাবে কম ভিড় ছিল। তবে রেল চলাচল শুরু হওয়ায় তাদের দুর্ভোগ কমেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকেই স্বাভাবিকভাবে টিকিট বিক্রি হচ্ছে। পূর্ব নির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন এলেও ধাপে ধাপে সব ট্রেন চলাচল করবে।

এদিকে, রংপুর, বগুড়া, সিলেটসহ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে স্টেশনগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে।

মঙ্গলবার রাতে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

রাত ২টার পর অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ রেলের অন্যান্য নেতাকর্মীরা। বৈঠক শেষে রাত আড়াইটার দিকে প্রেস ব্রিফিংয়ে মজিবুর রহমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এবং রানিং স্টাফদের কাজে ফিরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “আমাদের সমস্যার সমাধান আগামীকাল (বুধবার) মধ্যেই হবে বলে উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। আমরা জনদুর্ভোগ চাই না, এজন্য কর্মবিরতি প্রত্যাহার করলাম। মিডিয়ার মাধ্যমে কর্মীদের জানাতে চাই, সবাই কাজে ফিরুন। উপদেষ্টা মহোদয় আমাদের বিদ্যমান সুবিধা অব্যাহত রাখার কথা বলেছেন।”

বৈঠকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের দাবি পূরণ করা হবে। আগের সুবিধাগুলো বহাল থাকবে।”

দিনভর দফায় দফায় বৈঠকের পরও সমঝোতার কোনো পথ না পাওয়া গেলেও রাতে উপদেষ্টার বাসায় অনুষ্ঠিত বৈঠকে সমাধান বের হয়। এ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা রেলের কর্মকর্তা-কর্মচারীদের সমস্যার সমাধানে রেল উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি এবং সবাই মিলে সিদ্ধান্তে উপনীত হয়েছি।”

পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে,
  • সকাল ৬টা ৫ মিনিটে খুলনার উদ্দেশ্যে সাগরদাড়ি এক্সপ্রেস,
  • সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস,
  • সকাল ৭টায় বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে গেছে।

রেল চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা