ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তিন বিভাগীয় কমিশনারসহ ৮ জনকে হাইকোর্টে তলব

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০২:৪৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০২:৪৪:২৪ অপরাহ্ন
তিন বিভাগীয় কমিশনারসহ ৮ জনকে হাইকোর্টে তলব
অবৈধ ইটভাটা বন্ধ ও কাঠের জ্বালানি ব্যবহারে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিন বিভাগীয় কমিশনারসহ আটজন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। এর মধ্যে নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) এবং সাভার ও ধামরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, মহসীন কবির রকি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা বন্ধে একটি রিট দায়ের করে। শুনানি শেষে আদালত ওই বছরের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেন।

কিন্তু বিভাগীয় কমিশনাররা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ২০২৩ সালের ২৮ নভেম্বর তাদের নির্দেশ দেওয়া হয় অবৈধ ইটভাটা বন্ধের জন্য যথাযথ পদক্ষেপ নিতে। পরবর্তীতে আদালতে দেওয়া প্রতিবেদনে দেখা যায়, আগের তালিকাভুক্ত ইটভাটাগুলোর নামই নতুন করে যুক্ত করা হয়েছে, আর বেশিরভাগ অবৈধ ইটভাটাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ অবস্থায় এইচআরপিবির পক্ষ থেকে আদালতে সম্পূরক আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলবের আদেশ দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা