ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০২:৫৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০২:৫৪:৪৯ অপরাহ্ন
ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার দায়ে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

ইভ্যালি তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করত। এতে প্রলুব্ধ হয়ে ২০২১ সালের ২০ মার্চ তৌফিক মাহমুদ নামের এক ক্রেতা প্রতিষ্ঠান থেকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ মডেলের একটি বাইক অর্ডার করেন, যার জন্য তিনি ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন। পরে ৩ এপ্রিল তিনি একই মডেলের আরও দুটি বাইক অর্ডার করেন, যার জন্য ৫ লাখ ৯০ হাজার টাকা দেন।

কিন্তু ৪৫ দিনের মধ্যে বাইক সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা দেওয়া হয়নি। এরপর ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে ইভ্যালি কর্তৃপক্ষ তাকে দুটি চেক দেয়। পরে ব্যাংক হিসাব পর্যাপ্ত না থাকায় ওই চেক নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করা হয়।

এরপরও টাকা ফেরত না পেয়ে তৌফিক মাহমুদ মোট ১৪ লাখ ১০ হাজার টাকা ফেরতের জন্য আইনি পদক্ষেপ নেন। লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ না হওয়ায় ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি তিনি আদালতে মামলা করেন।

এ মামলার শুনানি শেষে আদালত আজ রাসেল ও শামীমাকে দুই বছরের সাজা প্রদান করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে