ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

সাবেক এমপি মোমিনের মৃত্যুতে তারেক রহমানের শোক

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০২:৫৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০২:৫৯:১৮ অপরাহ্ন
সাবেক এমপি মোমিনের মৃত্যুতে তারেক রহমানের শোক
বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন গতকাল মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘বগুড়া-০৩, আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা আজ (মঙ্গলবার) বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।’

তারেক রহমান বলেন, ‘আব্দুল মোমিন তালুকদার খোকা একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন। বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

আব্দুল মোমিন তালুকদার খোকা আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের প্রয়াত আব্দুল মজিদ তালুকদারের ছেলে। তিনি ২০০১ ও ২০০৮ সালে বগুড়া-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু