ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

খরচ বাঁচাতে খেলোয়াড়দের হোটেল ছাড়ার অনুরোধ রাজশাহীর মালিকের

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৩:০৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৩:০৪:০২ অপরাহ্ন
খরচ বাঁচাতে খেলোয়াড়দের হোটেল ছাড়ার অনুরোধ রাজশাহীর মালিকের
চলতি বিপিএলে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছে দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়া, সেই ইস্যুতে অনুশীলন বয়কট, ম্যাচের দিন হোটেল পরিবর্তন, বিদেশি খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামা এবং চেক বাউন্স—নানা ঘটনায় বিতর্কিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার তারা নতুন এক সিদ্ধান্ত নিয়েছে, যা আবারো সমালোচনার জন্ম দিয়েছে।

ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ জানিয়েছে। যদিও অপশনালভাবে হোটেল ছাড়ার কথা বলা হয়েছে, তবে মূলত খরচ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজশাহীর মালিকপক্ষ।

রাজশাহী ইতোমধ্যে লিগ পর্বের সব ম্যাচ খেলে ফেলেছে। তবে প্লে-অফ নিশ্চিত হয়নি এখনও। তাদের ভাগ্য নির্ধারিত হবে শনিবার (১ ফেব্রুয়ারি)। আপাতত তারা একটি বিরতিতে রয়েছে, আর এই সময় খেলোয়াড়দের হোটেল ছেড়ে বাসায় চলে যেতে বলা হয়েছে।

প্রথমে সব ক্রিকেটারকেই হোটেল ছাড়তে বলা হলেও তারা এতে রাজি হননি। এরপর ঢাকায় থাকা ক্রিকেটারদের বাসায় ফেরার নির্দেশ দেওয়া হয়, আর বাকিরা হোটেলেই থাকতে পারবেন বলে জানানো হয়েছে।

দুর্বার রাজশাহী ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে। তাদের প্লে-অফ খেলা অনেকটাই নির্ভর করছে অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর। ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ জানিয়েছে, ১ ফেব্রুয়ারি সবার আবার হোটেলে যোগ দিতে হবে, এবং ২ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া পরিশোধ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা