ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

এবার তিন পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম দু’টি জুবায়েরপন্থিদের

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৩:১৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৩:১৯:৪৩ অপরাহ্ন
এবার তিন পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম দু’টি জুবায়েরপন্থিদের
এবার তিন পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম দুই পর্ব অনুষ্ঠিত হবে শুরায়ে নেজাম বা জুবায়ের অনুসারীদের মাধ্যমে, আর তৃতীয় পর্ব আয়োজন করবে সাদ অনুসারীরা।

জুবায়ের অনুসারীদের প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্ব। যদিও তাদের এক পর্বেই ইজতেমা করার কথা ছিল, তবে এবার তারা দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

উপ-কমিশনার নাসিরুদ্দিন আরও জানান, এবারের বিশ্ব ইজতেমার তারিখ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হলেও এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। মৌখিকভাবেই দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা