ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
অবৈধ অভিবাসন

এবার বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কে অভিযান মার্কিন যৌথ বাহিনীর

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৩:৫৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৩:৫৩:২৩ অপরাহ্ন
এবার বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কে অভিযান মার্কিন যৌথ বাহিনীর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে নিউইয়র্ক পুলিশ এবং বিভিন্ন ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হয় এবং ইতোমধ্যে ৩০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউইয়র্ক সিটির মতো বাংলাদেশি অধ্যুষিত এলাকায় এই অভিযান চলছে, যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের প্রায় ৭০% অংশ বাস করেন। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ বাংলাদেশি আছেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান, "আজ সকালে আমরা নিউইয়র্ক সিটিতে অভিযান শুরু করেছি। এখানে অবৈধ অভিবাসীদের আমরা প্রত্যেকটি সড়ক থেকে উঠিয়ে দেবো, কারণ আমাদের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে, দেশের প্রতিটি সড়ক নিরাপদ হবে।"

এছাড়া, নিউইয়র্ক পুলিশের স্পেশাল অপারেশন ইউনিট, হোমল্যান্ড সিকিউরিটি, আইসিই, ইউএস সিক্রেট সার্ভিস এবং অন্যান্য বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় অভিযান চলছে। অভিযানে বেশ কিছু বাড়ির দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এই অভিযানটি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর শুরু হয়েছে, যখন তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। এর আগে টেক্সাস ও নিউজার্সিতে অভিযান চালিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন