ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আবু সাঈদের কবরে শপথ নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যাত্রা শুরু

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৪:০৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৪:০৩:২৬ অপরাহ্ন
আবু সাঈদের কবরে শপথ নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যাত্রা শুরু
রংপুরে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আহমেদ ইসহাককে সভাপতি ও ফাইজুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক করে ৪৬ জন সদস‍্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে আসেন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এবং বিভাগীয় পর্যায়ের নেতারা। এসময় তারা আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুনর্গঠিত নতুন কমিটি ঘোষণা করে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।নবগঠিত কমিটির নেতাকে শপথ পাঠ করান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী হাসনাত কাইয়ূম।

কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: লামিয়া ইসলাম ও এ এইচ এম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক: রোকন উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক: রাকিব হাসান মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ রানা, রাজনৈতিক সম্পাদক: সাইফুল ইসলাম ফয়সাল, আইন বিষয়ক সম্পাদক: হাসনা আক্তার মীম, অর্থ সম্পাদক: মাশুক নূর, মিডিয়া ও প্রচার সম্পাদক: রায়হান আহমেদ তামীম, দফতর সম্পাদক: রুমায়ন তমাল, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক: আসাদুজ্জামান স্বাধীন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: শফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: সাদ্দাম হোসেন ইশতিয়াক, সহ-সম্পাদক: কনক সরকার, মোহাম্মদ শাহীন আলম, এনামুল হাসান তৃষী, মিজানুর রহমান, শাকিল আহমেদ, শেখ মারিয়া, কার্যকরী সদস্য: সুলায়মান মাহমুদ,  রাফিম হাসনাত হিজবু, আবু সাঈদ, ইয়াকুব বিন হোসাইন, ইব্রাহীম খলিল, আফরোজা মিতু, আশিকুজ্জামান আশিক, আবু হাসান আনসারী, হাবিব খান, মোহাম্মদ আফসার উদ্দিন, আলিফ সরকার, সুজিত চন্দ্র, শাহরিয়ার সোহান, শেখ মারুফ, শাহজালাল হোসেন, ওয়ালিদ বিন মোহাম্মদ মাছুম, মির্জা হামিদুল ইসলাম মেহরান, আশরাফুল ইসলাম তূর্য, মোর্শেদুল  আরেফিন রাফিন, তাসিন জামান রোহান, মোহাম্মদ  আরিফুল ইসলাম, নাজমুল হক নয়ন, মাহমুদুল হাসান মবিন, নাজমুল হক নাহিদ প্রমুখ।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে নব নির্বাচিত সভাপতি আহমেদ ইসহাক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশ আবারও একটি বাঁক বদলের সামনে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের প্রয়োজন এমন একটি রাষ্ট্র ও সরকারব্যবস্থা, যে ব্যবস্থাটি তার জনগণের গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করবে। জনগণের ট্যাক্সের টাকায় যে সরকার পরিচালিত হয়, সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। জনগণের প্রয়োজন হবে এমন সব প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। তেমন একটি ব্যবস্থা করতে হলে প্রয়োজন হবে আমাদের সংবিধানের ক্ষমতাকাঠামো সংস্কার করা। সংবিধানকে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাস্তবায়ন উপযোগী করা। এবং সরকার পরিচালনার আইন-কানুনের সংস্কার করা।

তিনি বলেন, বাংলাদেশ এখন দলমত নির্বিশেষে সেই সংস্কারের নতুন রাজনীতিকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। ছাত্ররা যদি ইতিহাসের এই অমোঘ আহ্বানকে অনুধাবন করতে পারে; তাহলে অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত বিজয়কে ঘরে তুলতে পারবে ইনশাআল্লাহ, যে বিজয়ের জন্য এখানকার মানুষ বিগত কয়েকশ বছর লড়াই করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা যে এক বাকস্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে চাইলে এখন প্রয়োজন নতুন ধারার রাজনীতি, নতুন ধরনের সংগঠন- এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন তার পুনর্গঠিত নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমন্বয় কমিটির সদস্য সামিউল আলম রাসু, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক সাধনা মহল, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন প্রমুখ। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে