ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

শীতে শুধু সর্দি-কাশি নয়, ব্রণও কমাবে আদার রস

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৬:৩৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৬:৩৬:২৬ অপরাহ্ন
শীতে শুধু সর্দি-কাশি নয়, ব্রণও কমাবে আদার রস
গলা খুসখুস বা সর্দি-কাশি হয়েছে, আদা চিবিয়ে নিলেন। মাথা ব্যথা হলে আদা দিয়ে চা খান। আবার পেটের গণ্ডগোল হলে, তখনো আদাই ভরসা। তবে এবার ব্রণের সমস্যার সমাধানেও কাজে লাগাতে পারেন এই আদা।আদার রস খেয়ে ব্রণের হাত থেকে মুক্তি পেতে পারেন।
কখনো লিভারে জমে থাকা টক্সিন, আবার কখনো হরমোনের ভারসাম্যহীনতা ব্রণ হওয়ার পিছনে নানা কারণ রয়েছে। কারণ যা-ই হোক না কেন, ব্রণের সমস্যা কমাতে আদার সাহায্য নিতে পারেন। আদার রস খেলে ত্বকের সমস্যা কমাতে পারবেন।

আদা যেভাবে ব্রণের সমস্যা কমায়: আদার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ রয়েছে। যা ত্বকের প্রদাহ, জ্বালা ভাব কমাতে সাহায্য করে। আদার মধ্যে উচ্চ পরিমাণে জিঞ্জেরল রয়েছে। এই বায়োঅ্যাক্টিভ যৌগই ব্রণ-প্রবণ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।এ ছাড়া ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে আদার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানগুলো।আদা হজমজনিত সমস্যা দূর করে। লিভারে জমে থাকা টক্সিন বের করে দেয়। তাই পেটের সমস্যার জন্য যদি ব্রণ হয়, সেটাও কমে যাবে আদার রস খেয়ে। তা ছাড়া আদা দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখে।
আদা অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি করে এবং কর্টিসল হরমোনের (স্ট্রেস হরমোন) মাত্রা কমায়। এর জেরেও ত্বকে ব্রণের সমস্যা কমে যায়। অন্যদিকে আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ব্রণের হাত থেকে ত্বককে বাঁচায়। পাশাপাশি ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধ করে।

কীভাবে আদার শট বানাবেন; দুই ইঞ্চি আদা নিয়ে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে আদা পেস্ট করে এর রস বের করে নিন। এবার এই আদার রসে ২-৩ চামচ পানি, ১ চামচ লেবুর রস, এক চিমটে হলুদ গুঁড়া ও মধু মিশিয়ে নিন। সকালে খালি পেটে এই আদার শট পান করুন। এতেই ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমবে।

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী