ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

ভারতে কুম্ভমেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৪০

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৭:১৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৭:১৩:৩৬ অপরাহ্ন
ভারতে কুম্ভমেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৪০
ভারতে মহাকুম্ভ মেলায় মৌনী অমাবস্যায় ‘পবিত্র স্নান’ করতে গিয়ে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। বুধবার বিকেলে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বুধবার উত্তর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে মহা কুম্ভমেলা বা গ্রেট পিচার ফেস্টিভ্যালে এ ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।প্রতিবেদনে বলা হয়, গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে পুণ্যস্নান করতে গিয়ে এ ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে ১২ ঘণ্টার মধ্যে ৪০ জনকে মর্গে নেওয়া হয়। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে সিনিয়র পুলিশ অফিসার বৈভব কৃষ্ণের সাথে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিড় সামলাতে ব্যস্ত থাকার কারণে পুলিশ আনুষ্ঠানিক সংখ্যা জানাতে পারছে না। পরে বিস্তারিত জানানো হবে।দেশটির এক কর্মকর্তা জানান, মেলায় লাখ লাখ মানুষ পুণ্যস্নান করতে জমা হয়েছিলেন। ঘটনাস্থলে ড্রোন ফুটেজে দেখা গেছে, ভোর হওয়ার সাথে সাথে লাখ লাখ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে মহাকুম্ভমেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নানের জন্য আসেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অনেকে হুড়োহুড়ির মধ্যে পড়ে যান। এছাড়া আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় অনেকে ভিড়ের মধ্যে আটকা পড়েন।

কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‌্যাফ) একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। তিনি এ ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন