ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রিপাবলিকান হলেও কমলাকে ভোট দেবেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৪:৩৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৪:৩৭:১১ অপরাহ্ন
রিপাবলিকান হলেও কমলাকে ভোট দেবেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক রিপাবলিকান গভর্নর এবং হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ও তাঁর রানিং মেট টিম ওয়ালজকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার এক্সে (সাবেক টুইটার) তিনি এই ঘোষণা দেন। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাঁর কাছে ন্যায়বিচার ও শ্রেষ্ঠত্বের প্রতীক। তাই দেশকে "আবর্জনার পাত্র" বলার সমালোচনা করে তিনি নিজেকে প্রথমে একজন আমেরিকান, পরে একজন রিপাবলিকান হিসেবে উল্লেখ করেন এবং কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে সমর্থন করার সিদ্ধান্ত জানান। 

আর্নল্ড শোয়ার্জনেগার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেন। 

তিনি বলেন, ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে মানুষের মধ্যে আরও ক্ষোভ, বিভেদ ও হিংসা বাড়বে। তিনি আরও বলেন, ট্রাম্পের মন্তব্য ও বিভাজন সৃষ্টিকারী আচরণ দেশের মানুষের জন্য ক্ষতিকর। 

অন্যদিকে, অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী এবং চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি বাজ অলড্রিন ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। 

তিনি ট্রাম্পের মহাকাশ সংক্রান্ত নীতির প্রশংসা করে বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদে মহাকাশ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা তাঁর সমর্থনের অন্যতম কারণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে