ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৯:৪০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৯:৪০:৩১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ
ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে পৌঁছানোর সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পোটোম্যাক নদীতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বর্তমানে অনুসন্ধান ও উদ্ধারকারী নৌকাগুলোকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি একটি বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ আঞ্চলিক জেট। এর আসন সংখ্যা ৭৮। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রানওয়ের কাছে আসার সময় হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। সংস্থাটির মতে, বিমানটি ছিল আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২, যা ক্যানসাসের উইচিটা থেকে আসছিল।

এক্সে-এর একটি পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ লিখেছে, জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর বিমানবন্দরে টেকঅফ এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্ত করছে।মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, একাধিক সংস্থার সহায়তায় পোটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টারটি পুলিশ বিভাগের নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।


সূত্র : বিবিসি

 

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ