ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
বিপিএলে বকেয়া বেতন প্রসঙ্গে তামিম

‘এটা দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়’

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:২৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:২৩:৪৩ পূর্বাহ্ন
‘এটা দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়’
বিপিএল একসময় আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ হওয়ার পথে থাকলেও, এখন সেটি তার সোনালি সময় পেছনে ফেলে এসেছে। নতুন নতুন লিগ গড়ে ওঠার পাশাপাশি বিপিএলের ব্যবস্থাপনায় অনিয়মের কারণে বিদেশি ক্রিকেটারদের আগ্রহও কমে গেছে।

দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার ইমরান তাহির অভিযোগ করেছেন, রংপুর রাইডার্স এখনও তার বকেয়া পরিশোধ করেনি। অন্তর্বর্তী সরকারের অধীনে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার একটি ‘ভিন্ন’ বিপিএল দেখা যাবে। তবে এখন পর্যন্ত সেই পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যায়নি।

রাজশাহী ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের বেতন পরিশোধে গড়িমসি চলছে, একের পর এক চেক বাউন্স হচ্ছে। বেতন না পাওয়ার প্রতিবাদে ক্রিকেটাররা অনুশীলন বন্ধ রেখেছেন, বিদেশি খেলোয়াড়রা ম্যাচ খেলতেও নামেননি। এমনকি ঢাকাভিত্তিক ক্রিকেটারদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

অন্যদিকে, চিটাগং কিংসের এক মালিক জানিয়েছেন, এক স্থানীয় ক্রিকেটারকে সন্তুষ্ট করতে না পারার কারণেই তার বেতন দেওয়া হয়নি। অথচ ২০১৩ সালে একই গ্রুপকে (এসকিউ স্পোর্টস) খেলোয়াড়দের বেতন না দেওয়া ও ম্যাচ পাতানোর অভিযোগে বিপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার তারা আবারো ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেয়েছে। এমনকি দুজন বিদেশি খেলোয়াড়ের পাওনা পরিশোধ না করা এবং প্লেয়ার ড্রাফটে না থাকা এক অপরিচিত ব্যক্তিকে দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়ার অভিযোগও উঠেছে।

এই পরিস্থিতিতে ফরচুন বরিশালের ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিনায়ক তামিম ইকবাল বিসিবিকে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “বিপিএল একসময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখন সেটা থেমে গেছে। ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার ক্ষেত্রে বিসিবিকে খুব সতর্ক হতে হবে। দল নেওয়ার পর যদি কোনো ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে, তাহলে সেটার দায় তো খেলোয়াড়দের নয়। বরং দোষ ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির।”

তামিম আরও বলেন, “আগেও দেখা গেছে, ৫০ শতাংশ পারিশ্রমিক বাকি থেকে যায়, পরে দর-কষাকষি করে ২৫ শতাংশ দিয়েই যেন খেলোয়াড়রা খুশি হয়ে যায়। এটা শুধু বিপিএলের ক্ষতি করে না, দেশের ক্রিকেটের জন্যও বাজে বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার এখানে খেলতে চায়, কিন্তু এসব সমস্যার কারণে তারা আগ্রহ হারায়। বিসিবিকে অবশ্যই আরও সচেতন হতে হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা