ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন, প্লেন দুর্ঘটনার খবর শুনে বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:২৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:২৮:৫৩ পূর্বাহ্ন
ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন, প্লেন দুর্ঘটনার খবর শুনে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি প্লেন ও হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাত ৮টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, “ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন। যারা দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ চালিয়েছেন, তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ। আমি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের সিআরজে৭০০ প্লেন এবং একটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। প্লেনটি কানসাস থেকে ওয়াশিংটনের উদ্দেশে যাচ্ছিল এবং এতে ৬৫ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পরপরই একাধিক সংস্থা জরুরি উদ্ধার কাজ শুরু করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের নতুন পরিবহনমন্ত্রী সিন ডাফি।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়ে লিখেছেন, “অনুগ্রহ করে আজ সন্ধ্যায় রিগান বিমানবন্দরের কাছে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করুন।”

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তের নেতৃত্ব দেবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

উদ্ধারকাজ চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা