ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

নিজেরাই সংস্কারের প্রস্তাব তৈরি করতে চায় ইসি, কমিশনে সভা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:০৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:০৩:৫১ অপরাহ্ন
নিজেরাই সংস্কারের প্রস্তাব তৈরি করতে চায় ইসি, কমিশনে সভা
নির্বাচনসংক্রান্ত আইনবিধি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) নিজস্ব উদ্যোগে কাজ শুরু করেছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে সভাটি শুরু হয়। এতে কমিশনের চার সদস্যসহ নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।

সভায় ভোটার তালিকা আইন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন, সাংবাদিক নীতিমালা ও নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা পর্যালোচনা করা হয়। যদিও এসব বিষয়ে এর আগে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ প্রদান করেছে, তবুও নির্বাচন কমিশন নিজ উদ্যোগে এসব আইনের পুনর্মূল্যায়ন করছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যালোচনার পর কিছু আইন ও বিধি সংস্কারের জন্য একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকারকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার সংস্কার কমিশনের অন্তত চারটি সুপারিশের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, এসব সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হতে পারে। তবে সংস্কার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কোনো সুপারিশ করেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ