ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

যুক্তরাজ্যের বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে কোকাকোলা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:২০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:২০:১৩ অপরাহ্ন
যুক্তরাজ্যের বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে কোকাকোলা
স্বাস্থ্যঝুঁকির কারণে যুক্তরাজ্যের বাজার থেকে নির্দিষ্ট কিছু ব্যাচের কোমল পানীয় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কোকাকোলা। বোতলজাত এসব পানীয়তে মাত্রাতিরিক্ত ক্লোরেট শনাক্ত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার থেকে তুলে নেওয়া পানীয়গুলোর মধ্যে রয়েছে— কোকা-কোলা অরিজিনাল টেস্ট, কোকা-কোলা জিরো সুগার, ডায়েট কোক এবং স্প্রাইট জিরো।

ক্লোরেট এক ধরনের জীবাণুনাশক রাসায়নিক যৌগ, যার প্রধান উপাদান ক্লোরিন। সাধারণত পানি বিশুদ্ধকরণ ও খাদ্য প্রক্রিয়াজাতে এটি ব্যবহার করা হয়। নির্দিষ্ট মাত্রায় ক্লোরেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, তবে অতিরিক্ত পরিমাণ শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এর আগে বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস থেকেও নিজেদের কোমল পানীয় প্রত্যাহার করেছে কোকাকোলা। জানা গেছে, ইউরোপের অন্যান্য দেশ থেকেও এসব পানীয় তুলে নেওয়া হবে।

ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি ২০১৫ সালে এক গবেষণায় দেখায়, খাদ্য বা পানীয়তে নির্দিষ্ট মাত্রায় ক্লোরেট থাকলে কোনো সমস্যা হয় না। তবে মাত্রা বেশি হলে শিশু ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য ক্ষতিকর হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের