ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আজ ৮ জিম্মিকে মুক্তি দেবে হামাস, ইসরায়েল ছাড়বে ১১০ ফিলিস্তিনিকে

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:৩৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:৩৩:১৯ অপরাহ্ন
আজ ৮ জিম্মিকে মুক্তি দেবে হামাস, ইসরায়েল ছাড়বে ১১০ ফিলিস্তিনিকে
আজ বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির তৃতীয় ধাপে ৮ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস, এর মধ্যে পাঁচজন থাইল্যান্ডের নাগরিক এবং তিনজন ইসরায়েলি নাগরিক। এ বিনিময়ে ইসরায়েল ১১০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ৩২ থাই শ্রমিককে আটক করে হামাস। আগের জিম্মি মুক্তির সময় ২৩ জন থাই শ্রমিক মুক্তি পেয়েছিল। আজ তাদের মধ্যে আরও পাঁচজন মুক্তি পাচ্ছেন।

গত ১৯ জানুয়ারি প্রথম ধাপে ৩ জন ইসরায়েলি নাগরিকের বদলে ৯০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছিল। পরে ২৫ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৪ জন ইসরায়েলি জিম্মির বিপরীতে ২০০ ফিলিস্তিনি মুক্তি পায়।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি চলার মধ্যেই, পশ্চিমতীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), সেখানে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ লাশ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, এবং ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

ইসরায়েলের হামলা থেকে বাদ পড়েনি স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন, এবং শরণার্থী শিবির। গত ১৫ মাসের হামলায় গাজায় ৮০ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, এবং ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে